ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
ডিবি-উত্তরার অভিযানে নোয়া গাড়িসহ বিপুল মাদক জব্দ

৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ দুলাল (৪৮)।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৫:১৫ ঘটিকায় শাহবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শাহবাগ থানাধীন শাহবাগ মোড় এলাকার ফুল মার্কেট কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুলাল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ডিবি-উত্তরার অভিযানে নোয়া গাড়িসহ বিপুল মাদক জব্দ

৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

আপডেট সময় ০৬:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬