ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁ’র রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের ঈদের খাবার পরিবেশন Logo মধ্যনগরের মহিষখলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। Logo বাহুবলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও উজ্জ্বল রায়, দ্রুত পুনর্বাসনের আশ্বাস। Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা আসরাফ উদ্দিন হিল্লোল। Logo হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে  Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন। Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক। Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। Logo জুলাই শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -বাউফলে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে ড.  সুফিকুল ইসলাম মাসুদ এমপি Logo নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
চিকিৎসাধীন রোগীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় পোলাও, মাংস ও সুস্বাদু পদসম্ভার পরিবেশন

নওগাঁ’র রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের ঈদের খাবার পরিবেশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

নওগাঁ’র রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের ঈদের খাবার পরিবেশন

নওগাঁ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল) চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের সকল ইনডোর রোগীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
এ সময় বিশেষ তদারকির জন্য উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা : ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান। তিনি নিজে উপস্থিত থেকে প্রতিটি ওয়ার্ড ঘুরে রোগীদের খাবারের গুণগত মান পরীক্ষা করেন এবং রোগীদের হাতে খাবার তুলে দেন।
ঈদের দিনে পরিবার-পরিজন ছেড়ে হাসপাতালে অবস্থান করা রোগীদের মনে কিছুটা আনন্দ বিলিয়ে দিতেই প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরের মেন্যুতে পোলাও, মাংস ও বিভিন্ন সুস্বাদু পদের সমাহার ছিল।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এক রোগী জানান, “ঈদের দিনে হাসপাতালে থাকতে হবে ভেবে খারাপ লাগছিল, কিন্তু দুপুরের এই উন্নত মানের খাবার এবং কর্মকর্তাদের আন্তরিকতা দেখে খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, “অসুস্থতার কারণে যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে হাসপাতালে আছেন, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সরকারি নির্দেশনা অনুযায়ী খাবারের সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। আমরা চেয়েছি রোগীরা যেন এখানে বাড়ির মতো পরিবেশ পায়।”
খাবার পরিবেশনের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে খাবার বিতরণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রোগীরা।
জনপ্রিয় সংবাদ

নওগাঁ’র রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের ঈদের খাবার পরিবেশন

চিকিৎসাধীন রোগীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় পোলাও, মাংস ও সুস্বাদু পদসম্ভার পরিবেশন

নওগাঁ’র রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের ঈদের খাবার পরিবেশন

আপডেট সময় ০৯:২৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬