ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ Logo প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বাউফলে ছবক প্রদান ও আলোচনা সভায় ইসলামী মূল্যবোধে সমাজ পরিবর্তনের আহ্বান

ইসলাম ছাড়া কোনো আইনেই ন্যায়বিচার সম্ভব নয় — ড. শফিকুল ইসলাম মাসুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান : “ন্যায়বিচার দিতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত কোনো আইনেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীর কার্যকরী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় বাউফল পৌরসভার মুসলিমপাড়া বালু মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগ আয়োজিত হাফেজ ছাত্রদের ছবক প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল। কিন্তু ন্যায়বিচার শুধুমাত্র ইসলামী নীতিমালার মাধ্যমেই সম্ভব। ইসলাম ব্যতীত কোনো ব্যবস্থায় ন্যায় প্রতিষ্ঠা কল্পনাও করা যায় না।”
তিনি আরও বলেন, “ব্যক্তি পরিবর্তন ছাড়া পরিবার পরিবর্তন হয় না, পরিবার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়, আর সমাজ পরিবর্তন ছাড়া রাষ্ট্র পরিবর্তন অসম্ভব। তাই জাতিকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।”
ড. মাসুদ পরিবারের প্রতিটি সদস্যকে ইসলামী চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “পরকালের মুক্তির জন্য প্রত্যেক পরিবারের অন্তত একজনকে হাফেজে কুরlআন বানাতে হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থা সন্তানদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শিক্ষা দেয়, কিন্তু হাফেজ ও আলেম সন্তানই বাবা-মায়ের মুক্তির ওসিলা হয়ে দাঁড়ায়।”
সভায় সভাপতিত্ব করেন  সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন।
প্রধান আলোচক ছিলেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
হাফেজ ছাত্রদের ছবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজ হযরত মাওলানা জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল গনি,বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি কালিশুরি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: খালিদুর রহমান,
• রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম ও ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে

বাউফলে ছবক প্রদান ও আলোচনা সভায় ইসলামী মূল্যবোধে সমাজ পরিবর্তনের আহ্বান

ইসলাম ছাড়া কোনো আইনেই ন্যায়বিচার সম্ভব নয় — ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় ০১:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫