ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
৪০ দিনের কর্মসূচিতে খাল পুনঃখনন শুরু; স্বচ্ছতা ও নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ

খাল বাঁচলে কৃষি বাঁচবে—বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে ড.শফিকুল ইসলাম  মাসুদ এমপি 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৪৪ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : “ধান, নদী ও খাল—এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে বরিশাল অঞ্চল। একইভাবে বাউফলের জীবন-জীবিকাও খালের সঙ্গে গভীরভাবে জড়িত। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষক বাঁচবে। আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষেরা কৃষক ছিলেন। কৃষিকে টিকিয়ে রাখতে খাল পুনঃখননের বিকল্প নেই। নির্বাচনের আগে জনগণ আমাকে খাল পুনঃখননের দাবি জানিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছি।” বাউফলে ৪০ দিনের কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনকালে  প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
 শনিবার (১৬ মে) সকালে বগা ইউনিয়নের রাজনগর এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পর দুপুরে আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আরেকটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, “জিয়াউর রহমানও বাউফলে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছিলেন। তাই এ প্রকল্পকে দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা উচিত। কারণ এ খাল থেকে সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।”
খাল পুনঃখনন কাজে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বলেন, “যারা এ কাজে দায়িত্ব পালন করবেন, তাদের কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। আমরা চাই না সরকার বা সংশ্লিষ্ট কেউ প্রশ্নবিদ্ধ হোক।”
তিনি আরও জানান, খাল পুনঃখনন কার্যক্রম তদারকির জন্য ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউএনও ও জেলা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

৪০ দিনের কর্মসূচিতে খাল পুনঃখনন শুরু; স্বচ্ছতা ও নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ

খাল বাঁচলে কৃষি বাঁচবে—বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে ড.শফিকুল ইসলাম  মাসুদ এমপি 

আপডেট সময় ০৯:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬