ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
ডিবি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণকারী নেতাকর্মীদের আটক, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ নেতাকর্মী গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রবিবার (০২ নভেম্বর ২০২৫) রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো : ১। ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮) ২। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ নাহিদ হাসান শাওন (২৩) ৩। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২) ৪। চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন কিরন (৪৩) ৫।পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রিয়াদ মাতুব্বর (৩১) ও ৬। ছাত্রলীগের বরিশাল মহানগর আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

ডিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাজহারুল ইসলাম সোহেল ফকিরকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিম নাহিদ হাসান শাওনকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। উত্তরা পূর্ব থানাধীন ০৬ নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম সোমবার (০৩ নভেম্বর ) সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেফতার করে।

অন্যদিকে রবিবার রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নিজাম উদ্দিন কিরনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম । একই তারিখ রবিবার বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় রিয়াদ মাতুব্বরকে কদমতলী থানাধীন শ্যামপুর ১০ নাম্বার রোড থেকে ডিবি গুলশান বিভাগের একটি টিম গ্রেফতার করে। সোমবার (০৩ নভেম্বর ) ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

গ্রেফতারকৃত ৬ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

ডিবি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণকারী নেতাকর্মীদের আটক, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০৯:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫