ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ Logo প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
দিনাজপুর ব্যাটালিয়নের বিশেষ টহলদলের অভিযানে সীমান্তে উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

ঠাকুরগাঁও পীরগঞ্জে বিজিবি জব্দ করলো ১৩ বোতল ভারতীয় মদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে দায়িত্ব পালন করছে। এর ধারাবাহিকতায় সোমবার (৪ নভেম্বর ২০২৫) ভোর ৫টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবোরহাট ইউনিয়নের সীমান্ত পিলার ৩৩৯/৩-এস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। ওই স্থানে টহল দিচ্ছিল বিজিবির একটি বিশেষ দল। চোরাকারবারীরা টহল দলকে দেখে অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে ব্যাগ ফেলে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি ওই ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও তারা সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে

দিনাজপুর ব্যাটালিয়নের বিশেষ টহলদলের অভিযানে সীমান্তে উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

ঠাকুরগাঁও পীরগঞ্জে বিজিবি জব্দ করলো ১৩ বোতল ভারতীয় মদ

আপডেট সময় ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫