
আলী আহসান রবি : অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ টি স্বর্ণ ১ টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ।
নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামে। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জিতেছে উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে রেমি হাসি।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।
আগামীকাল বাংলাদেশ দলের আরো দুইজন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামবে। বাংলাদেশ দলের মোট ৬ জন বিকেএসপির খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
নিজস্ব সংবাদ : 























