ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রাণহানিতে দুঃখ প্রকাশ, আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিরাপত্তা বৃদ্ধির আহ্বান

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস ও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্টদের আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে মন্ত্রী এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

প্রাণহানিতে দুঃখ প্রকাশ, আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিরাপত্তা বৃদ্ধির আহ্বান

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক

আপডেট সময় ০৮:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬