ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
রান্নাঘর থেকে ওয়ার্ড পরিদর্শন, রোগীর খাবার ও চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঈদের আনন্দ ও পরিবারকে সময় না দিয়ে দেশ ও জাতির স্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং ঈদের দিনে রোগীদের খাবারের মান সরেজমিনে দেখতে আকস্মিক কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টায় বিনা নোটিশে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন এবং ঈদের দিনে রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা আছে কি না তা নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে হাসপাতালের মহিলা, পুরুষ, লেবার ওয়ার্ড, বহির্বিভাগ ও টিকিট কাউন্টারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন এবং কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি, সাংগঠনিক সম্পাদক এফ এম কামাল হোসেন ও বেলায়েত হোসেন শামীমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচও) কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভূয়সী প্রশংসা করে বলেন, এ পর্যন্ত তিনি সারাদেশে যে কয়টি হাসপাতাল পরিদর্শন করেছেন, তার মধ্যে আজ তিনি এখানে এসে খুবই স্বস্তি বোধ করছেন। এখানকার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এখানকার নিয়োগপ্রাপ্ত ডাক্তার, নার্সসহ সব সমস্যার দ্রুত সমাধান করে চিকিৎসাসেবার মান শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান।
এছাড়া তিনি এ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি এক নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। এই হাসপাতালকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন তিনি। হাসপাতালের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে ইউএইচওকে ধন্যবাদ জানান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সব সময় হাসপাতাল তদারকির জন্য নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

রান্নাঘর থেকে ওয়ার্ড পরিদর্শন, রোগীর খাবার ও চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন

আপডেট সময় ০৬:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬