ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, রেলওয়ে ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১২, কারন অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কুমিল্লা জেলাধীন সদর দক্ষিণ উপজেলাস্থ পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নীচে রেল ক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৪-৭৭৮৩) সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সাথে শনিবার দিবাগত রাত ০২:৪৫ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ১২ জন (৬ জন পুরুষ ও ৬ জন নারী) নিহত হয়েছেন।  আহতদের  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সেখানে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । এছাড়া, দুর্ঘটনায় কবলিত বাসটি ক্লিয়ার করা হয়েছে। ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন । জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে । লাইন ক্লিয়ার করে  ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে । এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির অপর সদস্যরা হলেন এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস ।

*রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি:*

১। আনিসুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) – আহবায়ক

২। আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) – সদস্য

৩। মোঃ রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) (চট্টগ্রাম) – সদস্য

৪। মো: আশিকুর রহমান, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (চট্টগ্রাম) – সদস্য

৫। ডাঃ তাহামিনা ইয়াছমিন, বিভাগীয় মেডিকেল অফিসার (চট্টগ্রাম) – সদস্য

৬। মো: শহীদ উল্লাহ, কমান্ড্যান্ট, আরএনবি (চট্টগ্রাম) – সদস্য

*জোনাল তদন্ত কমিটি:*

১। মোহাম্মদ সফিকুর রহমান, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) – আহবায়ক

২। মোঃ তানভিরুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার (পূর্ব) – সদস্য

৩। সাদেকুর রহমান, চীফ মেকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্ব) -সদস্য

৪। তারেক মোহাম্মদ শামছ তুষার, চীফ সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) – সদস্য

৫। ডাঃ ইবনে সফি আব্দুল আহাদ, চীফ মেডিকেল অফিসার (পূর্ব) – সদস্য

৬। মোঃ জহিরুল ইসলাম, চীফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) – সদস্য।

দুর্ঘটনাজনিত কারণে দ্বায়িত্ব ও কর্তব্যে অবহেলায়

দ্বায়িত্বরত গেইটম্যান মেহেদী হাসান ও মোঃ হেলাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

স্পটে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

7:18 টায় কুমিল্লা স্টেশন থেকে 2 ডাউন ইত:মধ্যে  চট্টগ্রাম অভিমূখে ছেড়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, রেলওয়ে ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১২, কারন অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন।

আপডেট সময় ০৭:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬