ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক Logo হতে ০১টি দেশীয় পিস্তলসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ Logo মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১২, কারন অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন। Logo সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর পক্ষ থেকে মধ্যনগরবাসীকে ঈদের শুভেচ্ছা। Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার। Logo ঈদুল ফিতরে এনসিপির শহীদী মোলাকাত Logo নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। Logo স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন Logo অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ টি স্বর্ণ ১ টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ।
অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ স্বর্ণ ও ১ ব্রোঞ্জ জয়, প্রতিমন্ত্রী তরুণদের আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ

নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশের বিকেএসপি জুডো দলের অসামান্য সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশের জুডোকারা ০২টি স্বর্ণ এবং ০১টি ব্রোঞ্জ পদক জয় করায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,

বিকেএসপির কৃতি জুডোকা আজিজা আলেয়া লিয়ন, উসাচিং মারমা বিজয় এবং রেমি হাসির এই গৌরবোজ্জ্বল অর্জন বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আন্তর্জাতিক এই আসরে নেপাল ও ভুটানের ৩০০ জন প্রতিযোগীর মধ্যে আমাদের অ্যাথলেটদের এই বিজয় প্রশংসার দাবি রাখে। আমি পদকজয়ী সকল খেলোয়াড়, কোচ এবং বিকেএসপি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি এবং বিকেএসপির সঠিক নির্দেশনার ফলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণরা নিয়মিত সাফল্য বয়ে আনছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই তরুণ জুডোকারা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

উল্লেখ্য যে, নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক

অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ স্বর্ণ ও ১ ব্রোঞ্জ জয়, প্রতিমন্ত্রী তরুণদের আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ

নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

আপডেট সময় ০৬:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬