
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর বাজারে শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মাছুম (৩১) গ্রেফতার করা হয়েছে। তিনি মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহিন (পিপিএম) এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের মাধ্যমে মধ্যনগর থানার এফআইআর নং-৮, তারিখ: ২০ মার্চ ২০২৬; জিআর নং-২৩, তারিখ: ২০ মার্চ ২০২৬ এ অন্তর্ভুক্ত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬(২) /৩৪ ধারায় মামলা রয়েছে। তাকে শনিবার রাত সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থানায় আনা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহিন (পিপিএম) বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান চালাচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নিজস্ব সংবাদ : 





















