ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন Logo আইসিএবি’র ২২তম সমাবর্তনে হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন Logo ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক
ভারতীয় জিরা, কিসমিস ও অলিভ অয়েলসহ সিএনজি জব্দ; বিশেষ ক্ষমতা আইনে মামলা

সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ , সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও টেকনিকারা পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে এবং এএসআই (নিরস্ত্র) সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়।
অভিযানে বেরিগাঁও এলাকার আব্দুল কাইয়ুম (৪৭) এবং হাসননগর এলাকার সিএনজি চালক মোঃ জায়েদুল হোসেন জাহিদ ওরফে অনিক (২৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১০০ কেজি জিরা, ৪৫ কেজি কিসমিস, ৬৭৮ বোতল অলিভ অয়েল এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

ভারতীয় জিরা, কিসমিস ও অলিভ অয়েলসহ সিএনজি জব্দ; বিশেষ ক্ষমতা আইনে মামলা

সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন

আপডেট সময় ১১:২৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬