ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন Logo আইসিএবি’র ২২তম সমাবর্তনে হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন Logo ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক
মান্ডায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শিক্ষার্থীদের উৎসব, উন্নয়নে সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর

হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর মান্ডা, মুগদা এলাকায় অবস্থিত হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ছয় তলা বিশিষ্ট নতুন স্কুল ভবনের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মুহাম্মদ জাকির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে তিনি এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের পর এটি তার এই প্রতিষ্ঠানে প্রথম উপস্থিতি। এ সময় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের সমর্থনই তাকে দেশের উন্নয়ন কার্যক্রমে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।

তিনি আরো বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ প্রতিষ্ঠানে পদার্পণ করেছিলেন, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় ইতিহাস। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

রেলপথ প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। তাই এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” এসময় তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কার্যক্রমে সরকার সবসময় পাশে থাকবে এবং এলাকার জনগণের সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হয়।

জনপ্রিয় সংবাদ

Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

মান্ডায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শিক্ষার্থীদের উৎসব, উন্নয়নে সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর

হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন

আপডেট সময় ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬