ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
বাউফলে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরিশ্রমের ওপর জোর

মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : “মাদক নির্মূলে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। মাদকের উৎস অনেকাংশে কমেছে, ভবিষ্যতে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে। জীবনে শৃঙ্খলা গঠনে শারীরিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের জীবন গঠিত হয়েছে পরিশ্রমের মাধ্যমে। যে যত বেশি পরিশ্রম করবে, সে তত বেশি সফল হবে।” শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফলে বিলবিলাশ আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, “সমাজে সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দোয়া করে বলেন, “তোমরা যেন ভবিষ্যতে আমাদের চেয়েও বড় হও।”
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিদ্যালয়ের মাঠে বালু দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় বগা সেতু প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে প্রয়োজন অনুযায়ী দাবি উত্থাপন করা হয়। তিনি বলেছেন, বগা সেতু নিয়ে যখন সংসদে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে কথা বলার সুযোগ আসবে তখন নিশ্চয়ই সুযোগটি কাজে লাগাবো।
তিনি বিমান মন্ত্রীর কাছে পটুয়াখালীতে বিমান বন্দর সংক্রান্ত বিষয় এবং আইনমন্ত্রীর কাছে বাউফলে আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
এ সময় শিক্ষার্থীদের জন্য তিনি তিনটি উপদেশ তুলে ধরেন- আল্লাহর নির্দেশ পালন, মা-বাবার কথা শোনা এবং শিক্ষকদের নির্দেশ মেনে চলা; এই তিনটি বিষয় অনুসরণ করলে জীবনে সফল হওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বাউফলে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরিশ্রমের ওপর জোর

মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি

আপডেট সময় ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬