ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন Logo আইসিএবি’র ২২তম সমাবর্তনে হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন Logo ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক
প্রযুক্তিনির্ভর যুগে দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর, নবীনদের সামনে চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিগন্ত

আইসিএবি’র ২২তম সমাবর্তনে হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানীরা কেবল আর্থিক ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নন; বরং তারা বড়ো বা ছোটো যেকোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্যোক্তা কিংবা রাষ্ট্র সকলেই দিকনির্দেশনার জন্য তাদের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। তাই নিজেদেরকে শুধুমাত্র হিসাবরক্ষক নয়, বরং কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আজ ঢাকার একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই নতুন বিশ্বে হিসাববিজ্ঞানীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে।

নবীন সনদপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজেদের দক্ষতা, দেশ এবং পেশাকে সমৃদ্ধ করার দায়িত্ব তাদের ওপর বর্তায়।

তিনি নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের পেশাগত সাফল্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ সলিমুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে আইসিএবির প্রেসিডেন্ট এন কে এ মবিন বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

প্রযুক্তিনির্ভর যুগে দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর, নবীনদের সামনে চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিগন্ত

আইসিএবি’র ২২তম সমাবর্তনে হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬