ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে আলোচনা Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশকেন্দ্রিক উদ্ভাবন ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরছে—মত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ভবিষ্যৎ বাংলাদেশের এক সম্ভাবনাময় চিত্র ফুটে উঠেছে। বিজ্ঞানের সঠিক চর্চা ও সৃজনশীলতা ব্যবহারের মাধ্যমে তরুণ প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হিসেবে কাজ করবে।

আজ (শনিবার) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কার্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসন আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, এবারের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা জ্বালানি সংকট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন নিঃসরণ কমানোর মতো বৈশ্বিক ও জাতীয় সমস্যার অত্যন্ত সৃজনশীল ও টেকসই সমাধান উপস্থাপন করেছে। যা তাদের প্রখর মেধা ও দেশপ্রেমের পরিচয় দেয়।

প্রচলিত রোবট বা স্বয়ংক্রিয় গাড়ি তৈরির বাইরে গিয়ে শিক্ষার্থীরা এখন দেশীয় সমস্যা সমাধানে মনোযোগী হয়েছে।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এই পরিবর্তনকে ইতিবাচক উল্লেখ করে বলেন, দেশকেন্দ্রিক প্রজেক্টে শিক্ষার্থীদের এই অগ্রগতি ভবিষ্যৎ বাংলাদেশের সক্ষমতাকেই তুলে ধরছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ এখনো সফলভাবে এই খাত পরিচালনা করছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সত্ত্বেও বড় ধরণের সংকট ছাড়াই দেশ এগিয়ে যাচ্ছে, যা বিশ্বজুড়ে প্রশংসিত।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

এছাড়াও, একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলাকার অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন

বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশকেন্দ্রিক উদ্ভাবন ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরছে—মত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬