ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে
মোতালেব বিশ্বাস লিখন, ইবি: গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার ১১টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেড় হওয়ার দাবিতে ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানবো না’, ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো করতে হবে’, ‘গুচ্ছের ভোগান্তি, আর না আর না’, ‘গুচ্ছের বিড়ম্বনা আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেশনজট বেড়েই চলছে। এভাবে দিন দিন বিশ্ববিদ্যালয় স্বকীয়তা হারিয়ে ফেলছে। স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষার্থীদের স্বার্থে ইবি প্রশাসনকেও গুচ্ছ থেকে বের হওয়ার ঘোষণা দিতে হবে।
পরে দুপুর ১ টায় উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার বিকালে ছাত্র প্রতিনিধিদের সাথে বসা হবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা 

আপডেট সময় ০৫:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫