ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।
ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ডিজেল-অকটেন-পেট্রোলসহ ব্যারেল জব্দ, জরিমানা ৭ হাজার টাকা

কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

বিকেল ৫টায় কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’-এ অভিযান চালায়। সেখান থেকে ৩০টি ব্যারেল জব্দ করা হয়, যার মধ্যে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ভর্তি ছিল। বাকি ২০টি ব্যারেল খালি পাওয়া যায়। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অবৈধভাবে মজুদ করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মোঃ আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

সেখান থেকে ২শ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জামসহ ১টি খালি ব্যারেল জব্দ করা হয়।আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে তেল মজুদ রাখার দায়ে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান তাকে ২ হাজার টাকা জরিমানা করেন।

কালিগঞ্জ সার্কেলের অতিঃপুলিশ সুপার রাজিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে তেলের দাম বাড়ার আশায় বা অতিরিক্ত মুনাফার লোভে এই মজুদ গড়ে তুলেছিলেন।জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ডিজেল-অকটেন-পেট্রোলসহ ব্যারেল জব্দ, জরিমানা ৭ হাজার টাকা

কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

আপডেট সময় ০১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬