ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের Logo কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ 

ইন্দুরকানীতে মা-মেয়ে-নাতনীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার জেলে মোঃ জাহাঙ্গীর হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩)কে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেসমিন বেগমের অবস্থা অশংকাজনক।
আহত জেসমিন বেগমের ভাসুর আবু হানিফ জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নাতনী আহত অবস্থায় আমাদের ডাকলে আমরা ভাইয়ের বাসায় গিয়ে তার স্ত্রী, মেয়ে ও নাতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই।
এবিষয়ে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

ইন্দুরকানীতে মা-মেয়ে-নাতনীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫