ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
১১৭০ পরিবারের মধ্যে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দারিদ্র্য মোকাবেলায় সহযোগিতা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কর্মকর্তারা কার্যক্রমে উপস্থিত

মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় সোমবার, ১৬ই মার্চ ২০২৬ ইং, অসহায় ও নিম্নআয়ের ১১৭০ জন্য  পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কার্যক্রমে তালিকাভুক্ত সুবিধাভোগীরা সুষ্ঠুভাবে চাল গ্রহণ করেন।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আকমল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা। তারা কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করেন।
প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, “আমরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছি। তালিকাভুক্ত সকল সুবিধাভোগী সঠিকভাবে চাল পেয়েছে তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ সর্বাত্মক মনোযোগ দিচ্ছে।”
ইউপি প্রশাসনিক কর্মকর্তা শামীম আহমেদ বলেন, “ভিজিএফ কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে তালিকাভুক্ত সুবিধাভোগীরা প্রত্যেকেই সঠিকভাবে ১০ কেজি করে চাল পাচ্ছেন। সরকারি খাদ্য সহায়তা প্রাপ্তিতে কোনো দুর্নীতি বা ত্রুটি যেন না থাকে, তা নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা আকমল হোসেন বলেন, “খাদ্য সহায়তা প্রাপ্তিতে নিরাপত্তা ও সঠিক বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিজিএফ কর্মসূচির মাধ্যমে প্রতিটি পরিবার তাদের প্রাপ্য চাল পাচ্ছে, যা এলাকার দারিদ্র্য দূরীকরণে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
স্থানীয়রা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করেছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

১১৭০ পরিবারের মধ্যে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দারিদ্র্য মোকাবেলায় সহযোগিতা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কর্মকর্তারা কার্যক্রমে উপস্থিত

মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

আপডেট সময় ০৯:২৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬