ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুমকে অপহরণের চেষ্টাকারী উবার চালক গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে
অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুমকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত উবার চালক রকি (৩১) কে বাড্ডা থেকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।
আজ রবিবার (২৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০১.৩০ ঘটিকায় বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে রকিকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানা সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৫ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুম বনশ্রীতে নিজের বাসা হতে ধানমন্ডি-৩২ যাওয়ার জন্য উবার অ্যাপস্ এ কল করেন। কল করার পর উবার ড্রাইভার গ্রেফতারকৃত রকি একটি গাড়ি নিয়ে অভিনেত্রীর বাসার সামনে আসলে তিনি গাড়িতে উঠেন। পরবর্তীতে রকি গাড়ি চালানোর সময় ধানমন্ডি-৩২ এর দিকে না গিয়ে গুলশানের দিকে যেতে থাকে। এতে রুবিনা রকিকে গুলশানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে রকি ধমক দেয় এবং কোন কথা না বলে চুপ থাকতে বলে। অপহরণের বিপদ আঁচ করতে পেরে এমন পরিস্থিতিতে রুবিনা চিৎকার করে আশেপাশের লোকজনের সাহায্য চাইতে শুরু করেন। এতে রকি গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় এবং একই সাথে রুবিনাকে ভয় ভীতি দেখাতে থাকে। গাড়ি চলন্ত অবস্থায় কিছুক্ষণ পর রুবিনা গাড়ির একটি দরজা খুলে ফেলে। এ সময় রকি গাড়ি থামাতে বাধ্য হয় এবং রুবিনা গাড়ি থেকে বেরিয়ে আসে। রুবিনা গাড়ী থেকে নেমে আসার পর আশেপাশের লোকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে রকি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৫) রুবিনার অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলার নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে গাড়িটির চালক পলাতক রকির অবস্থান নিশ্চিত করে রামপুরা থানা পুলিশ। পরবর্তীতে আজ রবিবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত রকিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুমকে অপহরণের চেষ্টাকারী উবার চালক গ্রেফতার

আপডেট সময় ০৬:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫