ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

ইন্দুরকানীতে রাতের আধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় ৩ ছাত্রশিবির নেতা আহত হয়েছে। শুক্রবার রাতে উজেলার বালিপাড়া ইউনিয়নের চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত ৩ শিবির কর্মীকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত শিবির নেতৃবৃন্দ।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন উপ-শাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। তারা চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা আরিফ, জাবের, রাকিব, জুয়েল এবং হাসিবসহ ৭/৮ জন অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আলী হোসাইন জানান, আমাদের শিবিরের ছেলেরা সাংগঠনিক কর্মসূচী শেষে বাড়ী ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় ৩ শিবির নেতা আহত হয়েছে। এ ব্যাপারে আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, শিবির নেতাদের উপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে মামলা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ইন্দুরকানীতে রাতের আধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহত

আপডেট সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫