ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। এই কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। এই সফর ও বৈঠকেরব ফলাফল নিয়ে মঙ্গলবার সকালে (৪ ফেব্রুয়ারি) ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা। আসিফ নজরুল তার ফেসুবক পোস্টে লেখেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সাথে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে। তিনি লেখেন, সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকুরীদাতাদের দায়দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে, চাকরীর চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে। ওমান প্রসঙ্গে উপদেষ্টা লেখেন, ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেয়ার প্রতিশ্রতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

আপডেট সময় ১২:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫