ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

পিরোজপুরে যুবদল নেতা পলাশ মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: সারাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসরদের সন্ত্রাসী কর্মকান্ডসহ নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টার বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এসময় তারা আওয়ামীলীগ ও ছাত্রলীগকে কঠোর হুশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু গাজীর নির্দেশে ও জেলা যুবদলের সাবেক সম্পাদক পলাশ মাহমুদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যুবনেতা সাইয়েদুজ্জামান মুন্না, মেহেদি হাসান, আরিফুল ইসলাম, আছাদুল শেখ, শামীম গাজী, মোঃ মিরাজ সরদার, ওয়াহিদুজ্জামান সোহান, জাসাস নেতা সোহেল রানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শওকত আলী, পৌর ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল খান, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ফকির, মোঃ হাসিব খান প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে জেলা যুবদলের সাবেক সম্পাদক পলাশ মাহমুদ বলেন, আপনারা অবগত আছেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এর নেত্রী পালিয়ে গেছে দেশ ছেড়ে। তাদেরকে রেখে গেছে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য। তাই তারা বিভিন্ন ফাক ফোকর থেকে উষ্কানি দেয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী দল পিরোজপুর তা হতে দেব না। আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন এরকম কোন অরাজকতা যদি আপনাদের সামনে পড়ে সাথে সাথে প্রতিহত করার চেষ্টা করবেন। এসব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীকে দেখামাত্র আইনশৃঙ্খলা বাহিনির হাতে তুলে দেবেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

পিরোজপুরে যুবদল নেতা পলাশ মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫