ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

ভালোবাসা চুবায়, কখনও ডুবায় ॥ ভরসা ভাসায়, কখনও বাঁচায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

ভালোবাসা শব্দটা শুনলে আজকাল বড্ড হাসি পায়! জীবনের চড়াই উৎরাই পেরিয়ে আজ যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এই শব্দটা চরম মূল্যহীন! বিচ্ছেদ কখনও চাইনি আমি! ভালবাসতাম- তাকে যতটা না তার চেয়েও বেশি সংসারটাকে! সংসার যারা করেন তারা জানেন, ঘরের প্রতিটা আসবাব, পর্দা, কাঁসার বাসনটা থেকে শুরু করে কালো হয়ে যাওয়া রান্নার কড়াইটার প্রতিও তিব্র মায়া জন্মে যায় ! মেয়েরা তো দাঁত ভাংগা বিয়ের চিরুনিটাও ফেলতে চায়না, সেখানে সম্পর্ক ছুড়ে ফেলা তো বহু দূরের কথা! তাই অনেক কিছু(অনেক কিছু মানে কিন্তু অনেক কিছু) সহ্য করেও মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন মানুষটির সংসার করে গেছি! মনের মধ্যে ক্ষোভ আর গ্লানি জমেছে! জমতে জমতে যখন বিরক্তি আর ঘৃনায় পরিণত হয়েছে তখনই তালাক অবশ্যম্ভাবী হয়ে উঠেছে! অথচ জানি, আল্লাহর কাছে সকল হালাল বস্তুর মধ্যে একটা জিনিসই অপ্রিয় -সেটা হলো তালাক! তারপরও কারাগারে যেতে হয়েছে! সম্পর্ক নাই অথচ সম্পর্কের জের ধরে ! বাসি সম্পর্ক পচা গন্ধ ছড়িয়েছে! আমার ভাই নেই, দেশে কোন আত্নীয় নেই, মাথার উপর কোন প্রভাবশালীর ছত্রছায়া নেই- যারা নামকাওয়াসতে বন্ধু ছিল তারা কেটে পরেছে নিজেদের পিঠ বাঁচাতে! আমার বাবা যিনি সারাজীবন ন্যয়নীতির বাণী দিয়ে গেছেন তিনি স্তম্ভিত! এমনিতেই কখনও কারও কাছে সুপারিশ করার মতো লোক নন, এখন তো মেয়ের কারনে মুখ দেখাতে পারছেন না! তিন বছরে একজন ভালো উকিলের সন্ধান তিনি বের করতে পারেননি! জেলখানাতেও আমার প্রতি অনেক বৈষম্য হয়েছে! আমি ডিভিশন পাই অথচ ডিভিশন দেয়া হয় ছয় মাস পরে! তারপরও কারাবিধান অনুযায়ী যা আমার প্রাপ্য তা আমাকে দেয়া হয়নি! আমাকে মেডিকেল সেন্টারে কাজ না দিয়ে বাগানে মালীর কাজ দেয়া হয়েছে! মাটি কুপিয়ে হাতে ফোসকা পরে যেত- সুপারিশের জায়গা ছিলনা! কারাগার থেকে বের হবার পর জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পরেছি! নতুন পুরানো অনেকেই এসেছে ! কেউ সহানুভূতি, কেউ পরামর্শ , কেউ বা উপদেশ দিয়েছে! তবে বেশিরভাগই শেষ পর্যন্ত ভালোবাসা জানিয়েছে! সেই ভালোবাসা দায়িত্ব নেবার ভালোবাসা নয় – সময় কাটানো টাইপ ভালোবাসা!! গুষ্টি কিলাই- আজাইরা এত সময় কই?! বই ছাপাতে গিয়েও বাঁধা পেয়েছি! প্রথম সারির প্রকাশনা তৎকালীন সরকারের রোষানলে পরতে চায়নি! তারপরও হার মানিনি -একটি বনেদী প্রকাশনার মাধ্যমে বই প্রকাশিত হয়েছে! পেয়েছি দারুণ মেধাবী এক সম্পাদক! বইমেলা ২০২৪ এর মাধ্যমেই পরিচয় কায়েস আহমেদ সেলিমের সাথে! উনি একশ বই কিনেছেন! কিছুটা অবাক হয়েছিলাম ! উনি আমাকে নয়, আমার লেখাকে ভালোবেসেছিলেন – অন্তত আমি তাই ভেবেছিলাম! পরবর্তীতে আমার প্রতিটি কাজে উনি ছায়ার মতো থেকেছেন! কখনও আমার অজান্তেও সাপোর্ট দিয়ে গেছেন! ভালবাসা দেখাতে আসেননি, দেখিয়ে দিয়েছেন কিভাবে দায়িত্ব নিতে হয়! গোপনে নয় -সামাজিক মর্যাদা দিয়ে বিতর্কিত সমালোচিত সাবরিনার হাত ধরেছেন! আমার অনেক পাগলামিতে হয়তো বিব্রত হয়েছেন কিন্তু বিরক্ত হননি! হাজারো মানুষের উসকানিমূলক কথাতেও অবিচল থেকেছেন! ভালোবাসার মাস বা ১৪ই ফেব্রুয়ারি আমার কাছে বিশেষ কোন গুরুত্ব বহন করেনা! তবে ১৪ই ফেব্রুয়ারি কায়েস সাহেবের জন্মদিন! এটাই গুরুত্বপূর্ণ ! একটি কথা বলব, ভালোবাসার চেয়েও জরুরি বসবাস করার জন্য একটি ভালো বাসা! কারও ভালোবাসার পাত্র হওয়ার চেয়ে কারও আশ্রয় আর নির্ভরতার স্থল হওয়া অনেক বেশি সন্মানজনক!
লেখকঃ ডাঃ সাবরিনা হুসেন মিষ্টি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ভালোবাসা চুবায়, কখনও ডুবায় ॥ ভরসা ভাসায়, কখনও বাঁচায়

আপডেট সময় ০৮:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫