ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক পিরোজপুর উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায়  পিরোজপুর  জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পলিথিন ব্যবহার রোধ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায়  উপস্থিত ছিলেন অত্র জেলার  বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়, খুচরা ও পাইকারি ব্যবসায়ীবৃন্দ এবং অন্যান্য অংশীজনবৃন্দ। সবার মতামতের ভিত্তিতে পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের ভারসাম্য রক্ষার্থে নিয়মিত বাজার মনিটরিং, পণ্যের মূল্য তালিকা লিখে দোকানে প্রদর্শন,জেলার সকল পাইকারি বিক্রেতার তালিকা প্রণয়ন, বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিনিধি  এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের  নিয়ে একটি সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।  এছাড়াও পলিথিন ব্যবহার রোধে বাজার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পিরোজপুর বাজারে একটি সভা আয়োজন করে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা লাভের উদ্দেশ্যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে নির্দেশনা প্রদানের  পাশাপাশি বিক্রেতাগণ যেন ভোক্তাদের সাথে শোভন আচরণ করে এবং তাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে সে বিষয়ে আলোচনা হয়। সর্বোপরি, আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করা হয়।ফেরদৌস ওয়াহিদ রাসেল পিরোজপুর জেলা প্রতিনিধ।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময়

আপডেট সময় ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫