ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

ভ্যালেন্টাইনের সবুজ অরণ্যে হলুদ ফুল- তৌফিক জহুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

দমনের নিদ্রাবিহীন রাতগুলোতে সম্রাট ক্লডিয়াস কি বিরহের বেহালার করুণ সুর শুনেছেন? রোম জ্বলতে জ্বলতে প্রেমের কবরস্থান হয়ে যায়। যুদ্ধবাজ সম্রাটের ইশতেহারে গোলাপ ফুল শুকিয়ে গেলে, কুয়াশা কঠিন হয় প্রেমের বৃক্ষরোপণ প্রকল্প। যুদ্ধের আফিমে আসক্ত সম্রাট প্রেমিকের পরিবর্তে সৈনিক খোঁজেন। পৃথিবী কি একদিনও থেকেছে প্রেমহীন। না, হলুদ বাগানগুলো বারবার হাতছানি দেয় ফুল পিপাসী হৃদয়। অশ্ব খুরের আওয়াজ, তলোয়ারের ক্ষুরধার আঁচড়, ভয়ের লালদিন পাশে বসিয়ে নিজেকে মধুর জগতের ত্রাতা হিসেবে হাজির যাজক ভ্যালেন্টাইন। আনন্দের ঘুড়ি জোড়ায় জোড়ায় আকাশে ওড়ালে নিরাশার কালো মেঘ সরে হেসে ওঠে রোম। ক্লডিয়াসের ক্রোধের জালে আটকা পড়ে প্রেমিক যাজক। জল্লাদের তলোয়ারের ভাষায় ফয়সালা হয়ে যায় ভ্যালেন্টাইনের বুক ভরা ভালোবাসা। ২৬৯ খ্রীস্টাব্দের ১৪ ফেব্রুয়ারী, ইহলোক ছেড়ে পারলৌকিক পথের পালকিতে সওয়ারী ভ্যালেন্টাইন। আত্মা দেহ ছাড়ার আগে শেষ চিঠিতে নিজ প্রেমিকাকে লিখে যান সেই অমর বাক্য ………. … ” তোমার ভ্যালেন্টাইন”…

খুঁজে- খুঁজে অবশেষে হলুদ বাগানের দেহগন্ধ
নিশ্বাসে উতলে যায় বলগ ওঠা প্রেম
অনন্ত আকাশ জুড়ে নক্ষত্রের মেলায়
আমরা চলেছি ভালোবাসার ভেলায়

তিনহাজার পঞ্চাশ বছর পর ভাবনার হলুদখাম খুলে
অপরাহ্নের প্লাটফর্মে হাজির ভ্যালেন্টাইনের অরণ্য
ক্লডিয়াস যে বীজ ধ্বংস করতে পারেনি
সবুজ ঘাসে সেই গাছটা রোপণ করি
অতপর: হাত ধরে পৃথিবীর ওপারে হেঁটে যাই দু’জন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ভ্যালেন্টাইনের সবুজ অরণ্যে হলুদ ফুল- তৌফিক জহুর

আপডেট সময় ০৩:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫