ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

টিআরসি পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ পুলিশে সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি)পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম । পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন,আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর সাতক্ষীরা জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি আরও বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করতে যাচ্ছেন সেই বাহিনীর রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। অসংখ্য পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার তরে জীবন উৎসর্গ করেছেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারাও এই গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশীদার হবেন। আপনাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদেরকেই হতে হবে স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

টিআরসি পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং

আপডেট সময় ১০:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫