ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত Logo বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার Logo গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর পত্নীতলা থেকে পৃথক দু’টি অভিযানে ১১৯ কেজি গাঁজা’সহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার এলাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মামুদপুর এলাকার ফারাজ উদ্দিন মণ্ডলের ছেলে মাতাব্বর হোসেন (৪৮), ভিখারি চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জ জেলার গুমুটিয়া এলাকার অজিতদেবের ছেলে অপুদেব (২৯), মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকার অজিত পালের ছেলে রিপন পাল (৩৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কাজীপাড়া এলাকার লিটন পালের ছেলে আনন্দ পাল (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন থেকে গ্রেফতারকৃত মাতাব্বর এবং নিতাই এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার ও নজিপুর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালানো হয়। এসময় অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টনে লুকিয়ে রাখা পৃথক দু’টি জায়গা থেকে মোট ১১৯ কেজি গাঁজাসহ ওই ৬ মাদককারারিকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারের পর মাতাব্বর এবং নিতাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দু’টি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ১০:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫