ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে

বাউফলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তালিকায় বিধিবর্হিভূতভাবে সভাপতি পদে সুপারিশ, এলাকাবাসীর ক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান.বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তালিকায় বিধিবর্হিভূতভাবে সভাপতি পদে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেছেন প্রধান শিক্ষক। গত মঙ্গলবার এ তথ্য প্রকাশ পাওয়ার পরে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখনও কিভাবে তাদের নাম সুপারিশ করে এমন প্রশ্ন তুলেছে সচেতন মহল।
জানা গেছে, গত ১৫ মার্চ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য তিনজনের নাম জেলা প্রশাসকের কাছে সুপরিশ করেন। ওই তালিকায় থাকা ১ নম্বরে মোঃ শামীম আহসানের নাম উল্লেখ রয়েছে। তিনি ঢাকা তেঁজগাও এলাকার নাজনীন স্কুল এন্ড কলেজের একজন সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। বিধি মোতাবেক একজন প্রধান শিক্ষকের সমমান পর্যায়ের ব্যক্তি অথবা তার চেয়ে উপরের স্কেলে কর্মরত ব্যক্তি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত অবস্থায় ম্যানেজিং কমিটির সভাপতি পদে নাম সুপারিশ করার কোন সুযোগ নেই। অথচ প্রধান শিক্ষক অনৈতিক সুবিধা গ্রহন করে বিধিবর্হিভ’তভাবে একজন সহকারী প্রধান শিক্ষকের নাম সুপারিশ করেছেন। এছাড়াও ওই সুপরিশ পত্রের দ্বিতীয় তালিকায় একই বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ নূরুল ইসলামের নামে উল্লেখ করা হয়েছে। তিনি পতিত ফ্যাসি সরকারের একজন দোসর হিসেবে পরিচিত হওয়ায় জুলাই আন্দোলন সফল হওয়ার পর ১৩ আগষ্ট চাকুরিচ্যুত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীম আহসান। এ ঘটনায় নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এ রকম দৃষ্টতায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম বলেন, আমি তিনজনের নাম উল্লেখ করে জেলা প্রসাশকের কাছে সুপারিশ পাঠিয়েছি। তিনি যেভাবে সুপারিশ করবেন আমি সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করব ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

বাউফলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তালিকায় বিধিবর্হিভূতভাবে সভাপতি পদে সুপারিশ, এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫