ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে  Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন। Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক। Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। Logo জুলাই শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -বাউফলে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে ড.  সুফিকুল ইসলাম মাসুদ এমপি Logo নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সুমন। Logo পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপার Logo ডিবিপিএল ২০২৬: আদর্শ গ্রাম গড়ার প্রত্যয়ে রাণীনগরে বর্ণাঢ্য ট্রফি উন্মোচন Logo দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে
মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: পিরোজপুরে চুরি যাওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। একইসাথে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকার ইজিবাইক চালক বিপ্লব মিরবর এলজিইডি অফিসের সামনে তার অটোরিকশাটি রেখে পাশের দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি চুরি হয়ে গেছে।
ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে, পিরোজপুর সদর থানা পুলিশের একটি টিম এসআই আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে জুজখোলা এলাকা থেকেই চোরাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। একই সময় আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মিলন মোল্লা (৩০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন মোল্লা বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার আসামি বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। তিনি আরও জানান, এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৪, তারিখ ১৬ এপ্রিল ২০২৫।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে 

পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার 

আপডেট সময় ০৮:১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫