ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে- স্বাস্থ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১২ মে, ২০২৫ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আজ এই সম্মেলন থেকে আমাদের নতুন করে যাত্রা শুরু হলো। আমাদের যতটুকু সক্ষতা আছে তাই দিয়ে আমাদের সেবার মান যাতে আরো বাড়ানো যায় সেই দিকে আমাদের জন্য জোর দিতে হবে।

আজ ১২ মে, ২০২৫ বিকেলে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী চলমান সিভিল সার্জন সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্য অধিবেশনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দূর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান থাকতে হবে।

সিভিল সার্জনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আহত অনেককে ভুলক্রমে অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। অনেকে দুই চোখ হারিয়েও সি ক্যাটাগরিতে। এইসব ত্রুটিগুলো আপনাদের ঠিক করতে হবে। অধিবেশন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর সিভিল সার্জনদের উদ্দেশ্য বলেন, আপনারা টিম হিসেবে কাজ করবেন । স্বাস্থ্য সেবা একটি সম্মিলিত উদ্যোগ। এছাড়া আপনাদের মাঠ পর্যায়ে ও উর্ধতন পর্যায়ে অনলাইন মিটিং চালু করতে হবে। যাতে করে সবসময় কোথায় কি হচ্ছে সেটা জানা যায়। যাতে দ্রুত রেসপন্স করা সহজ হয়।

তিনি আরো বলেন, আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি। এজন্য ভ্যাকসিন ট্রান্সপোর্ট সুবিধাটাও আমাদের নিশ্চিত করতে হবে। যাতে ভ্যাকসিন নষ্ট না হয় এবং অপচয় রোধ করা যায়। এছাড়া আমাদের হাসপাতালগুলোতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখনো নিশ্চিত করতে পারি নি। এ বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সেবাখাতের মান বাড়াতে আমাদের সেবার মান দিয়েই ফলাফলকে মাপতে হবে।

কার্য অধিবেশনে সারা বাংলাদেশের সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকবৃন্দ তাদের কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং প্রস্তাব তুলে ধরেন। আজ সোমবার প্রথম দিনে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাথে সিভিল সার্জনদের অধিবেশন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে কার্য অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফরসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন -২০২৫ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে- স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫