ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ০৩ জন নারী-শিশুসহ এক ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ০২ নারী ও ০১ জন শিশুসহ এক ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন।

অদ্য ০১ মে ২০২৫ তারিখ বিকেলে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর ব্রিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক বিকেল ০৫.৩০ ঘটিকায় শংকর অধিকারী (৩৯) নামের এক ভারতীয় মানব পাচারকারী বর্ণিত এলাকা দিয়ে বাংলাদেশী ০২ জন নারী ও ০১ জন শিশুকে ভারতে পাচারের প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে আটক করে।

আটককৃত মানব পাচারকারী শংকর অধিকারী ভারতের উত্তর২৪ পরগনা জেলার বাগদা থানার পূর্ব হুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ জানা যায়, সে গত ১১ নভেম্বর ২০২৪ হতে আগামী ১১ মে ২০২৫ পর্যন্ত ০৬ মাসের ভিসার মাধ্যমে গত ০৩ মাস আগে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামের তার পূর্ববংশীয় চাচার বাড়িতে বেড়াতে এসে জয়বালা (১৩) নামের একজনকে বিয়ে করে ভারতে চলে যায়। পরবর্তীতে গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখ ভারতের হরিদাসপুর এলআইসিপি হয়ে বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে বেড়ানোর কথা বলে সে তার স্ত্রী জয়াবালা এবং পাশের বাড়ির যুথিকা হালদার (২৯) ও তার ছেলে বাধন বৈদা (১০)-কে পাচারের উদ্দেশ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে নিয়ে আসেন। তার স্ত্রী জয়াবালা এবং যুথিকা হালদার জানান, তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে ভারতে নিয়ে যাওয়ার বিষয়টি তারা অবগত নন। এছাড়া তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তাদেরকে বেড়ানোর কথা বলে উক্ত ভারতীয় মানব পাচারকারী বাড়ি থেকে কৌশলে নিয়ে গেছে।

পরবর্তীতে ভারতীয় মানব পাচারকারী শংকর অধিকারীকে অধিকতর জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ০২ জন মহিলা ও ০১ জন শিশুকে ভারতে নিয়ে যাওয়ার জন্য জনৈক বাংলাদেশী দালাল আনোয়ারের সাথে ৪৭,০০০ টাকার চুক্তি হয়। বর্ণিত মানব পাচারকারীর কাছে নগদ বাংলাদেশী ৫০,১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপী এবং ৭ ওমানি রিয়েল পাওয়া যায়। তার ভাষ্যমতে, এখান থেকে ৪৭,০০০ টাকা জনৈক আনোয়ারকে সীমান্ত অতিক্রম করার পর প্রদান করার কথা ছিল। উল্লেখ্য, পাচারকারী ব্যক্তি শিকার হতে যাওয়া দুই মহিলা ও শিশুর কাছ থেকে কোনো টাকা নেয়নি। ধারণা করা হচ্ছে, পাচারকারী ব্যক্তি মহিলাদ্বয় ও শিশুকে ভারতে পাচার করে বিক্রির পর উক্ত টাকা উসুল করার পরিকল্পনা করেছিল।

আটককৃত মানব পাচারকারীকে মহেশপুর থানায় এবং আটককৃত মহিলাদ্বয় ও শিশুকে যশোরের জাস্টিস এন্ড কেয়ারে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ০৩ জন নারী-শিশুসহ এক ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৩:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫