ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

কেরানীগঞ্জে অভিযানে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৮ মে ২০২৫ পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে আজ ৮ মে ২০২৫ তারিখে কেরানীগঞ্জের কাকালিয়া, শাক্তা এলাকায় অবৈধ ব্যাটারী কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে আব্দুস সালাম চেয়ারম্যান রোডে অবস্থিত সাগর ব্যাটারী হাউজ ও ইয়েসপা মেটাল নামক ২টি অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা করা হয়। কারখানা দুটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পৃথক ২টি মামলা দায়ের করা হয়।

দেখা যায়, একটি রাস্তা দস্তা কারখানার বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। উক্ত বর্জ্য ৭ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা প্রদান করে।

এছাড়া, বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী, ঢাকার বাংলামটর ও যাত্রাবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী, ঢাকার ইস্কাটন ও ধামরাই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে টেকনিক্যাল এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১০টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

কেরানীগঞ্জে অভিযানে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ

আপডেট সময় ১১:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫