ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের Logo কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ 

সাসটেইনেবল প্লাস্টিক ব্যবহারে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাসটেইনেবল প্লাস্টিক ব্যবস্থাপনার জন্য বৈশ্বিক প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়ন পথে সবাইকে একসাথে কাজ করতে হবে।

গতকাল দক্ষিণ কোরিয়ার জেজু স্পেশাল সেল্ফ-গভার্নিং প্রভিন্সে অনুষ্ঠিত ‘সার্কুলার ইকোনমির পথে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল আলোচনা ও বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্জ্য ও প্লাস্টিক ব্যবস্থাপনা এবং বন সংরক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং এ–সম্পর্কিত প্রকল্পসমূহ কার্যকরভাবে অনুসরণ করবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান সাইডলাইনে জেজু প্রদেশের গভর্নর ও দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, বন পুনর্বাসন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। কোরিয়ার পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ৩ থেকে ৬ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে রিজওয়ানা হাসান ‘গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভ (GTI)’-এর সাধারণ অধিবেশন এবং প্লাস্টিক নীতি ও শিল্প বিষয়ক সেমিনারেও অংশগ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল, এনডিসি এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

সাসটেইনেবল প্লাস্টিক ব্যবহারে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৪:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫