ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
দায়িত্ব পালনকালে সড়কের মাঝেই হাতাহাতির ভিডিও ভাইরাল; ডিএমপির বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু

সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর গুলিস্তানে যানবাহন চলাকালে সড়কের প্রায় মধ্যস্থলে দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় দায়িত্ব পালনরত ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানের এই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গুলিস্তান জিরো পয়েন্ট (নূর হোসেন চত্বর) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা অবস্থায় দুই পুলিশ সদস্য সড়কের মাঝখানেই প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা সড়কের ওপরেই ধস্তাধস্তিতে লিপ্ত হন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ঘটনার পরপরই মতিঝিল ট্রাফিক বিভাগ বিষয়টি স্বীকার করে জানিয়েছে, দুই ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক বলেন, ঘটনাটি ২১ মে দুপুর আনুমানিক ১২টার দিকে গুলিস্তান জিপিও মোড় এলাকায় ঘটে। ওই সময় তারা দুইজনই ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছিলেন এবং ভিন্ন ভিন্ন পয়েন্টে ডিউটিতে ছিলেন।

তিনি বলেন, একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, ঘটনাটি সামান্য মনে হলেও এটি সামান্য নয়। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের মাঝে দায়িত্ব পালনরত দুই ট্রাফিক পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও উল্লেখ করেন, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। কিন্তু সড়কের মাঝে হাতাহাতির ঘটনা শৃঙ্খলা ভঙ্গের শামিল।

এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু করা হবে। পুলিশ সূত্র জানায়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি অনুযায়ী রেশনের কিছু সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

দায়িত্ব পালনকালে সড়কের মাঝেই হাতাহাতির ভিডিও ভাইরাল; ডিএমপির বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু

সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল

আপডেট সময় ০৭:৩০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬