ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি,দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৪ জুন ২০২৫ খ্রি., রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রোবক্স গাড়ি, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। জুলহাস (৩৭) ২। মোঃ কামাল হাওলাদার (৪০) ৩। মোঃ তুষার আহমেদ (৩৪) ৪। সবুজ মিয়া (৩৫) ও ৫। সম্ভ্রাজ মোল্লা (৩৫)। শনিবার (১৪ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কতিপয় দুষ্কৃতকারী মিরপুর সনি সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় দুইজন কৌশলে পালিয়ে যায়। অত:পর গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, একটি লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি,দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০৬:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫