ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য, সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১৬ জুন ,২০২৫, নানা প্রতিকুলতা ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমস এর কলম বিরতি, পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারনে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মত বাধাগ্রস্থ হয়। তবে বন্দর কর্তৃপক্ষ সকল বাধা বিপত্তি উপক্ষো করে বিগত অর্থবছরের তুলনায় আরো বেশি সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে। চলতি অর্থবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১,৭১,৭৭৯ টিইইউস যা বিগত অর্থবছরে একই সময়ের তুলনায় ৪.৬৩% বেশি । এ সাফল্যের মূলে রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডের সদস্যবৃন্দের নিরলস তদারকি ও বন্দরের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা। এছাড়াও বন্দরের অটোমেশান সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নও এ সাফল্যের উল্লেখযোগ্য অংশ। একই সাথে বন্দর ব্যবহারকারীদের দ্রুত কন্টেইনার ডেলিভারি নেওয়া, বন্দরের সাথে সার্বাক্ষণিক যোগাযোগ রক্ষা করাসহ তাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা এ সফলতার অন্যতম উপাদান। ২০২৩-২০২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দর ৩১,৬৮,৬৯০ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছিল তবে চলতি অর্থবছর শেষের ১৫ দিন বাকি থাকতেই বিগত অর্থবছরের কন্টেইনার হ্যান্ডলিং এর মোট পরিমানকে অতিক্রম করেছে। আশা করা যাচ্ছে কন্টেইনার হ্যান্ডলিং এর বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং এর এক নতুন মাইলফলক স্পর্শ করবে। চলতি অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং এর এমন সাফল্য দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ২০২৩-২০২৪ অর্থবছরের ৩১,৬৮,৬৯০ টিইইউস কন্টেইনার ও ২০২২-২০২৩ অর্থবছরের ৩০,০৭,৩৭৫ টিইইউস কন্টেইনার হ্যান্ডিলিং করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য, সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড

আপডেট সময় ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫