ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

শিকলে বাঁধা অবুঝ বানরছানা, হবে বিক্রি!” — উপদেষ্টার নির্দেশে বন বিভাগের অভিযান, উদ্ধার হলো বানরছানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৬ জুন, ২০২৫, সম্প্রতি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “শিকলে বাঁধা অবুঝ বানরছানা, হবে বিক্রি!” শিরোনামের প্রতিবেদন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গভীরভাবে আমলে নেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বন বিভাগকে নির্দেশ দেন।

উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) তদন্ত ও অনুসন্ধানে নামে। অনুসন্ধানে জানা যায়, মিরপুর-১ এর পাখির হাটে একটি বানরছানা বিক্রির জন্য আনা হয়েছিল এবং পরে তা সাভারে এক ব্যক্তির কাছে পৌঁছায়। দুই দিনব্যাপী অভিযান পরিচালনার পর গতকাল, ১৫ জুন ২০২৫ তারিখে সাভারের একটি বাসা থেকে অবুঝ বানরছানাটি উদ্ধার করা হয়।

বর্তমানে উদ্ধারকৃত বানরছানাটি WCCU-এর তত্ত্বাবধানে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সুস্থ হওয়ার পর বানরছানাটিকে তার উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া, মাগুরার মোহাম্মদপুর উপজেলার জোকা গ্রামে এক কৃষক পাটক্ষেতে দলছুট অবস্থায় একটি গন্ধগোকুলের বাচ্চা খুঁজে পান। জনৈক রেজোয়ান ইসলাম কৃষকের কাছ থেকে বাচ্চাটি সংগ্রহ করে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। আজ ১৬ জুন ২০২৫ দুপুর ১টা ৩০ মিনিটে বন বিভাগ বাচ্চাটিকে উদ্ধার করে সামাজিক বন বিভাগ যশোরের আওতাধীন মাগুরা এসএফএনটিসিতে নিয়ে আসে।
বাচ্চাটি বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, তবে তার প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে। সুস্থ হওয়ার পর এটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

শিকলে বাঁধা অবুঝ বানরছানা, হবে বিক্রি!” — উপদেষ্টার নির্দেশে বন বিভাগের অভিযান, উদ্ধার হলো বানরছানা

আপডেট সময় ০২:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫