ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪” এর জন্য ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৯ জুন ২০২৫, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২৪ সালের “বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার” প্রদানের জন্য ৭টি শ্রেণিতে মোট ২১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

‘ক’ শ্রেণিতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান পেয়েছে লালমনিরহাটের দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এবং ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ ও রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

‘গ’ শ্রেণিতে ব্যক্তিগত বৃক্ষরোপণে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মিজ দিলরুবা রহমান। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের মুহাম্মদ ইউসুফ এবং তৃতীয় হয়েছেন লালমনিরহাটের মোছাঃ হাছিনা আখতার।

‘ঘ’ শ্রেণিতে ব্যক্তিমালিকানাধীন নার্সারির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রংপুরের সোহেল নার্সারী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মুন্সীগঞ্জের জননী গার্ডেন সেন্টার এবং টাঙ্গাইলের মৌ নার্সারী।

ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক ‘ঙ’ শ্রেণিতে সৃজিত ছাদবাগানের জন্য প্রথম হয়েছে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়। দ্বিতীয় হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দেলোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন। তৃতীয় হয়েছেন চট্টগ্রামের মিজ নাছুহা সাদাফ।

‘চ’ শ্রেণিতে বন বিভাগের উদ্যোগে সৃজিত বাগানের মধ্যে প্রথম হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে নোয়াখালীর উপকূলীয় বন বিভাগ এবং যশোরের সামাজিক বন বিভাগ।

‘ছ’ শ্রেণিতে বৃক্ষ সম্পর্কিত গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রথম হয়েছেন বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, চট্টগ্রাম। দ্বিতীয় হয়েছেন বন অধিদপ্তরের রিমস ইউনিট, ঢাকা এবং তৃতীয় হয়েছেন ফরেস্টার মোঃ তৌহিদুর রহমান।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১টি করে সনদ, ১টি ক্রেস্ট এবং ১ম, ২য় ও ৩য় স্থান অনুযায়ী যথাক্রমে ১ লক্ষ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা একাউন্ট পে-ই চেকের মাধ্যমে প্রদান করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪” এর জন্য ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

আপডেট সময় ১২:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫