ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

সাড়ে ০৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সিলেটে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ২৪ জুন, ২০২৫, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিকদল সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থানে একটি বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

অদ্য ২৪ জুন ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের সাথে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যৌথ আভিযানিকদল সিলেটগামী একটি বালুর ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ৩,৫০,০০,০০০/-(তিন কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

সাড়ে ০৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সিলেটে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে

আপডেট সময় ০১:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫