ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৫ জুন ২০২৫ খ্রি., অদ্য ২৫ জুন ২০২৫ খ্রি. বুধবার মিন্টো রোডস্থ ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সাথে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন, পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বিজনেস রেকর্ড পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহ উল্লেখ করা হয়। এছাড়া ফেসবুক বিজনেস রেকর্ডস, কন্টেন্ট টেকডাউন পলিসি ও ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভারত বিষয়ক ল এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা জনাব কৃষ্ণ মহাজন চৌধুরি এ আলোচনায় অংশগ্রহন করেন । কিভাবে সফলভাবে ইনফরমেশন রিকোয়েস্ট প্রেরণ করতে হয় তার উপর তিনি বিস্তারিত আলোকপাত করেন । মতবিনিময় সভায় সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মো. মাসুদ করিম বলেন, এ মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এছাড়া এর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধি করবে মর্মে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫