ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
আসাম থেকে তোলা ছবি ও ফোন নম্বর প্রকাশ, সীমান্ত পেরিয়ে পালানোর তথ্য গোয়েন্দা সূত্রের

ভারতে গিয়ে সেলফি , হাদিকে গুলি করা ব্যক্তি মাসুদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতের আসাম থেকে তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের রোববার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে মাসুদের এই ছবি ও ফোন নম্বর প্রকাশ করেন।

বিশেষ গোয়েন্দা সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। এরপর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব তাকে ভারতের ফোন নম্বরটি জোগাড় করে দেন। এই নম্বর ব্যবহার করে মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা সেলফি পাঠান।

মাসুদের এই ছবি একটি ইন্টারসেপ্ট করে পাওয়া গেছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ১২ ডিসেম্বর, শুক্রবার, জুমার নামাজের পর। রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যাচেষ্টার অভিযোগে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রোববার রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত দুই সহযোগী, সন্দেহভাজন গুলির শ্যুটার মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।

হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন যারা
আপাতত গোয়েন্দারা ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার পেছনের সমগ্র যোগসাজশ এবং সহযোগীদের সন্ধানে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

আসাম থেকে তোলা ছবি ও ফোন নম্বর প্রকাশ, সীমান্ত পেরিয়ে পালানোর তথ্য গোয়েন্দা সূত্রের

ভারতে গিয়ে সেলফি , হাদিকে গুলি করা ব্যক্তি মাসুদের

আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫