ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের Logo কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ 
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ ও শহীদ পরিবারের সম্মাননা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়। জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)।

পুলিশ সুপার মহোদয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাঁদের অংশগ্রহণ, বিভিন্ন অপারেশন এবং যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন এবং এ ধরনের সম্মানজনক আয়োজনের জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আপনারা আমাদের পথপ্রদর্শক। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ থেকে অস্ত্র হাতে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কোন সন্তান যেমন পিতামাতার ঋণ শোধ করতে পারবে না, তেমনি আপনার ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না।”

এ সময় মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ ও শহীদ পরিবারের সম্মাননা

আপডেট সময় ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫