ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির অঙ্গীকার।

বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি : অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে করণীয় বিষয়ক এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শামীম আরা রিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান।

প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব, তাই সকলের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও তিনি কঠোর অবস্থানের কথা জানান।

পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল সংস্থা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির অঙ্গীকার।

বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫