ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির অঙ্গীকার।

বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি : অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে করণীয় বিষয়ক এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শামীম আরা রিনি

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান

প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব, তাই সকলের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও তিনি কঠোর অবস্থানের কথা জানান।

পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল সংস্থা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির অঙ্গীকার।

বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫