ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলীকে খালিশাকান্দা এলাকা থেকে আটক করে পুলিশ।

মধ্যনগরে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় এক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় মধ্যনগর থানাধীন ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকা থেকে ওই আসামিকে আটক করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মোঃ নওয়াব আলী (৬৫)। তিনি মৃত আব্দুল মজিদের ছেলে। তার স্থায়ী ঠিকানা ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রামে। পুলিশ সূত্র জানায়, তিনি মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোঃ নওয়াব আলীর বিরুদ্ধে মধ্যনগর থানায় দায়েরকৃত মামলা নম্বর-০৬, তারিখ-২৭/১১/২০২৪ খ্রিঃ, ধারা-১৫(৩)/২৫ডি, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী একটি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারের পর সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে তাকে মধ্যনগর থানায় আনা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলীকে খালিশাকান্দা এলাকা থেকে আটক করে পুলিশ।

মধ্যনগরে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।

আপডেট সময় ০৯:৫২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫