ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও নৌপরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা।

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন এর সঙ্গে আজ দুপুরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নৌপরিবহন উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, নৌপরিবহন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং শ্রম ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নৌপরিবহন উপদেষ্টা বলেন,
“বাংলাদেশ প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদারে বিশ্বাসী। নৌপরিবহন ও শ্রম খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।”তিনি আরও বলেন,
“আঞ্চলিক সংযোগ, নিরাপদ নৌ চলাচল এবং দক্ষ জনশক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।”

পাকিস্তানের হাইকমিশনারও বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির
উপর হাইকমিশনার গুরুত্বারোপ করেন। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ অন্যান্য বন্দরের বিভিন্ন কারিগরি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও নৌপরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা।

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫