ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত, বাড়ছে হতাহতের সংখ্যা।

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের পূর্বাঞ্চলে একটি মিনিবাস লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিন ইসরায়েলের হামলার ধারাবাহিকতার মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লেবাননের হেরমেল জেলার হোশ আল-সাইয়েদ আলী সড়কে চলন্ত একটি মিনিবাসে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
এর কয়েক ঘণ্টা আগেই বুধবার গভীর রাতে দক্ষিণ লেবাননের টাইর জেলার জেন্নাতা শহরে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন পথচারী আহত হন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, বৃহস্পতিবারের হামলায় পূর্ব লেবাননের আল-নাসিরিয়াহ এলাকায় একজন ‘সন্ত্রাসী সদস্যকে’ লক্ষ্য করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে এক বছরেরও বেশি সময় ধরে চলা সীমান্ত সংঘর্ষের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ওই চুক্তির পরও লেবাননে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক। অন্যদিকে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট (এসিএলইডি) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ইসরায়েল লেবাননে প্রায় ১ হাজার ৬০০টি হামলা চালিয়েছে।
ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের অবকাঠামো লক্ষ্য করেই এসব বিমান হামলা চালানো হচ্ছে এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় গোষ্ঠীটির সম্পূর্ণ নিরস্ত্রীকরণ প্রয়োজন।
সূত্র : আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত, বাড়ছে হতাহতের সংখ্যা।

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২।

আপডেট সময় ০৪:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫